19750

‘কোড়েরপাড় মানব কল্যান সংগঠন’র উদ্বোধন

এন.সি জুয়েল: অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে ও “দশে মিলে হাত ধরি,মানবতায় সমাজ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লার চান্দিনা উপজেলার কেরনখাল ইউনিয়নে কোড়েরপাড় মানব কল্যান সংগঠন নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করা হয়েছে। ২৬ মার্চ (শুক্রবার) মহান স্বাধীনতা দিবসে  বিকাল সাড়ে তিনটার সময় কেরনখাল ইউনিয়নের কোড়েরপাড়ে সাবেক ৫ নং কেরনখাল ইউপি চেয়ারম্যান সামসুল আলম এর বাড়ির প্রাঙ্গণে  সংগঠনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান জনাব কফিল উদ্দিন মাষ্টার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির শুভ উদ্বোধন করেন চান্দিনা ৫নং কেরনখাল ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কর্মকর্তা সোহেল রানা, সাবেক কেরনখাল ইউপি চেয়ারম্যান ও সংগঠনটির সম্মানিত উপদেষ্টা সামসুল আলম, ফজলুল হক ভূইয়া, ফয়েজউল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের সেবায় সব সময় সবার আগে এগিয়ে আসে। দেশের ক্রান্তিকালে স্বেচ্ছাসেবী সংগঠনের অবদান অতুলনীয়। বঙ্গুবন্ধুর আদর্শকে ধারণ করে মানব কল্যানে সংগঠনটি অনেক দূর এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবগঠিত চান্দিনা উপজেলা কোড়েরপাড় মানব কল্যান সংগঠনের উপদেষ্টা সামসুল আলম (সাবেক চেয়ারম্যান)।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদুল  ইসলামের সঞ্চালনায় ও আনিকা ব্লাড ব্যাংক বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠনে সকল সদস্যের সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন, আপ্যায়ন সম্পাদক জাকির, গ্রন্থাগার সম্পাদক তৌসিফ আহম্মেদ। সহ শিক্ষা সম্পাদক প্রফেসর আনোয়ার হোসেন।সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত মাধ্যমে শুরু হয়। পরে অনুষ্ঠানে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সংগীত পরিবেশন করা হয়, সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণার পর সংগঠনের কমিটি ঘোষণা করা হয়, পরে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে শপথ বাক্য পাঠ দানের পর সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়,অনুষ্ঠান শেষে গরীব, মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয় ও কুমিল্লার সেরা ১৪ টি ব্লাড ফাউন্ডেশনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় ও দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সুশীল সমাজ, গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ ও অন্যান্য অতিথিবৃন্দ।

ad

পাঠকের মতামত