বুড়িচংয়ে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
এন. সি জুয়েল: কুমিল্লার বুড়িচংয়ের মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সরকারি দপ্তরের প্রধানগণ, ইমাম, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (২৩ মার্চ) ১১টায় জেলার বুড়িচং উপজেলা প্রশাসন অডিটোরিয়ামে উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াসমিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আখলাক হায়দার, সহকারী কমিশনার (ভূমি) তাহমিদা আক্তার, সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর হোসেন মীঠু, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মোজাম্মেল হক পিপিএম, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা ময়নাল হোসেন, বাজার কমিটির সভাপতি ছাফর আলী মেম্বার, সেক্রেটারি মিজানুর রহমান খান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামসেদুল আলম।
এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর আব্দুল মতিন খসরু সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মফিজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, ইসলাম কমপ্লেক্সের স্বত্বাধিকারী হাজী মোঃ মফিজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিঃ বাছির খানসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন শ্রেনীর পেশাজীবী মানুষ।
উক্ত মতবিনিময় সভার শুরুতে বিভিন্ন পেশাজীবী মানুষের ও উপজেলার রাস্তাঘাট বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরেন উপস্থিত পেশাজীবী মানুষেরা।










