19524

কুমিল্লার আমতলী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টারঃ কুমিল্লায় বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২।

রবিবার (২১ মার্চ) ভোররাতে কুমিল্লার আমতলী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি পিকআপ উদ্ধার করা হয়।

ads

আটককৃতরা হলেন, ময়মনসিংহ জেলার দুবারা থানার রামসিংহপুর গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ স্বপন মিয়া (২৬) ও রাজশাহীর মোহনপুরের কাজী ভাতুরিয়া গ্রামের মোঃ নূরনবীর ছেলে মোঃ শাকিউল ইসলাম বাবু (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

ads

এই বিষয়ে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

ad

পাঠকের মতামত