বরুড়ায় করোনা সচেতনতায় পুলিশের মাস্ক বিতরণ
মাইনুল হক: করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেশব্যাপী পুলিশের সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে রবিবার বরুড়া থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহারের নেতৃত্বে বরুড়া পৌর সদর বাজারে স্থাপিত মুক্তমঞ্চ থেকে জনসচেতনতামূলক শ্লোগানসহ নানা তথ্য প্রচার ও পথচারীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়।
এ সময় থানা পুলিশের অন্যান্য কর্মকর্তা সহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন৷

অফিসার ইনচার্জ ইকবাল বাহার মজুমদার বলেন বাংলাদেশ পুলিশের আইজিপি মহােদয়’র নির্দেশনায় জনসাধারণকে করােনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা করার লক্ষে সারা দেশে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে। জেলা পুলিশ সুপার ফারুক আহাম্মেদ পিপিএম (বার) স্যারের সার্বিক সহযোগিতায় বরুড়া উপজেলা ১৫ টি ইউনিয়ন ও পৌরসভায় পথচারী, রিক্সা চালক, ড্রাইভার, ও ব্যবসায়ীদের মাঝে প্রায় ৩ হাজার বক্স মাস্ক বিতরণ এবং জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
ইকবাল বাহার আরও বলেন, করােনা কালীন মুখে মাস্ক পড়ুন। সামাজিক দুরুত্ব বজায় রাখুন। ঘন ঘন সাবান দিয়ে হাত পরিস্কার রাখুন।










