19125

চৌয়ারা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

সদর দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২নং চৌয়ারা ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন সামবার বিকালে দক্ষিণ রামপুরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গােলাম সারওয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহিম।

ads

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার পুতুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গফুর বিএসসি,যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান রব, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন চৌধুরী, চৌয়ারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ সােহাগ।

ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মােঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিদের মধ্যে আরাে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম মজুমদার, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সালাহ উদ্দিন আহম্মেদ, দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ইউসুফ আলী শখা, ক্রিড়া সম্পাদক মেজবাউজ্জামান উজ্জ্বল, শ্রম বিষয়ক সম্পাদক আবুল হাশেম, মহিলা বিষয়ক সম্পাদক মােছেনা আক্তার, উপজেলা সহ-প্রচার সম্পাদক হাজী আব্দুল মমিন, সদস্য জামাল পােদ্দার।

ads

চৌয়ারা ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে গােপন ব্যালটে ২০৮ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভাটে কাজী দুদু মিয়াকে সভাপতি, শাহআলম মেম্বার কে সাধারণ সম্পাদক এবং বাবুল হােসেন মজুমদার ও জমিরুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।

এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেষ দেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গােলাম সারওয়ার।

ad

পাঠকের মতামত