19073

জনগণই আমার শক্তি, প্রেরণা ও বিশ্বাস : জয়নাল হোসেন শামীম 

এন.সি জুয়েল: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার বুড়িচং উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়ন পরিষদকে একটি মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছেন চেয়ারম্যানপ্রার্থী জয়নাল হোসেন শামীম।জনগণই আমার শক্তি, প্রেরণা ও বিশ্বাস একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।
এলাকাবাসী জানান, জয়নাল হোসেন শামীম অত্র এলাকার একজন আদর্শবান, পরিশ্রমী, ত্যাগী ও উদার মানসিকতার ব্যক্তি। জনগনের ভোটে তিনি নির্বাচিত হলে সকলের পাশে থাকবেন এবং তার ইউনিয়নকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলবেন এমন স্বপ্ন নিয়ে কাজ করছেন। এবং এলাকার রাস্তা, ব্রিজ, কালভার্ট, শিক্ষা, খেলাধুলা, কর্মসংস্থান বৃদ্ধি ও মাদক মুক্ত সমাজ গড়ে তুলবেন।
সমাজ সেবক ও গরীব দুঃখী মানুষের বন্ধু জয়নাল হোসেন শামীম কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী হিসাবে দেখতে চায় এলাকার সর্বস্তরের জনগন।
আওয়ামীলীগনেতা ও বিশিষ্ট সমাজ সেবক জয়নাল হোসেন শামীম জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করে বলেন, যদি নেত্রী আমাকে নৌকার প্রার্থী করেন তবে এই ইউনিয়ন বাসীর জন্য , আমার প্রথম কাজ হবে মাদক,সন্ত্রাস, জুয়া ও বাল্যবিবাহ মুক্ত করা, স্থানীয়দের অধিকার আদায় করা।
আমি নির্বাচিত হলে ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্ত করবো। তাই সকলের সহযোগিতা ভালোবাসা দোয়া ও সমর্থন চাই।

ad

পাঠকের মতামত