কুমিল্লায় মটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য আটক
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৩ মার্চ ২০২১ ইং তারিখে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংশনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সংঘবদ্ধ চোরচক্রের ০৩ জন সক্রিয় সদস্যকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্যদের নিকট হতে ০৪ টি মটর সোইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চরবাখর গ্রামের মাঞ্জুরুল ইসলাম এর ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৪), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বদই গ্রামের মোঃ শাহ জাহান এর ছেলে মোঃ ফয়সাল আহম্মেদ (১৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার রামচন্দ্রপুর গ্রামের আবদুল হক এর ছেলে মোঃ ফজলে রাব্বী (১৯)।
প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত চোরদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সিন্ডিকেটের মাধ্যমে অভ্যাসগতভাবে চোরাই মটর সাইকেল কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সংঘদ্ধ চোর চক্রের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর তালুকদার নাজমুছ সাকিব৷









