18990

নাঙ্গলকোটে স্বামীর পিটুনিতে স্ত্রী হাসপাতালে

মোঃ সফিউল আলম: কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় পরকীয়ায় আসক্ত মীর হোসেন (৫৫) নামের এক পাষণ্ড স্বামী স্ত্রীকে হত্যার উদ্দেশ্য এলোপাতাড়ি পিটিয়ে জখম করে গুরুতর আহত করেছে। শুক্রবার রাতে নাঙ্গলকোট উপজেলার ৩নং উত্তর রায়কোট ইউনিয়নের রায়কোট গ্রামে এঘটনা ঘটে।

স্ত্রী শাহেনা বেগম এর পাঁজরের হাড়, গলায় ও পিঠে মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হয়। ঘটনার সময় তার চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে স্বামী মীর হোসেন পালিয়ে যায়।

ads

প্রতিবেশীদের দেওয়া সংবাদে শাহেনা বেগম এর পিতার বাড়ী জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন এর দৌলতপুর গ্রাম থেকে ভুক্তভোগীর বয়োবৃদ্ধ মাতা ও স্থানীয়দের সহযোগিতায় নাঙ্গলকোট উপজেলায় প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে পিতার বাড়ী তে নিয়ে আসে, কিন্তু অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক স্থানীয় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারের পুরুষ শূন্যতার কারণে কোনপ্রকার দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করতে না পারলেও বর্তমানে উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়া ধীন রয়েছে বলে জানায়।

সরজমিনে পারিবারিক সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন এর দৌলতপুর গ্রামের মৃত শরাফত আলীর কন্যা শাহেনা বেগম (৪০) এর সহিত প্বাশবর্তী নাঙ্গলকোট উপজেলার উত্তর রায়কোট ইউনিয়ন এর রায়কোট গ্রামের মৃত মনোহর আলীর পুত্র মীরহোসেন (৫০) সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।তাদের সংসারে রবিউল হোসেন ১৭ নামের একটি পুত্র সন্তান রয়েছে। বিবাহের পর দীর্ঘ দিন প্রবাস জীবন যাপনে ছিলেন স্বামী মীর হোসেন, এরই মাঝে প্রবাসে থাকা অবস্থায় মীর হোসেন একটি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পরে, দেশে আসার পর থেকে উক্ত পরকীয়ার সম্পর্ক গভীর হতে থাকে পক্ষান্তরে স্ত্রী শাহেনা বেগম এর উপর শারীরিক মানসিক নির্যাতন বৃদ্ধি পেতে থাকে। এমতবস্থায় একমাত্র ছেলে পিতার এমন অবৈধ কর্মকান্ডের বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে পাষণ্ড পিতা ছেলেকে বাড়ী থেকে বের করে দেয়।এরপর থেকে শাহেনা বেগম এর উপর শারীরিক নির্যাতন ক্রমশ বাড়তে থাকে।

ads

জানা যায় একাধিক সালিশ দরবার সহ নাঙ্গলকোট থানায় একটি সাধারণ ডায়েরি ও পূর্বে করা হয়েছিলো।

ad

পাঠকের মতামত