বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে মুরাদপুরে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আগামী ১৭ মার্চ আলোচনা সভা
ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷ সভাটি শুক্রবার কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷
উক্ত প্রস্তুতি সভায় দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র ছাত্রী সংসদের সাবেক জিএস আবদুল্লা আল মাহমুদ সহিদ৷
আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য জাহাঙ্গীর হোসেন ও মহসিন আহমেদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক আজাদ প্রমুখ৷









