18961

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খসরু, সম্পাদক কাজল

নিউজ ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী আবদুল মতিন খসরু। আর সম্পাদক পদে টানা দ্বিতীয়বার নির্বাচিত হলেন বিএনপি সমর্থিত ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে সভাপতি এবং একটি সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ৮টি পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে সম্পাদক ও একটি সহ-সভাপতিসহ ৬ টি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। সহ-সভাপতির দুটি পদের একটিতে আওয়ামী লীগ সমর্থিত মুহাম্মদ শফিক উল্ল্যা ও আরেকটিতে বিএনপি সমর্থিত মো. জালাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ইকবাল করিম। আর সহ-সম্পাদকের দুটি পদের মধ্যে একটিতে আওয়ামী লীগ সমর্থিত সাফায়েত সুলতানা রুমি ও আরেকটিতে বিএনপি সমর্থিত মাহমুদ হাসান বিজয়ী হয়েছেন।

ads

এছাড়া সাতটি সদস্য পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ বি এম শিবলী সাদেকীন, মাহফুজুর রহমান রোমান, মিনটু কুমার মন্ডল, মুনতাসির আহমেদ এবং বিএনপি সমর্থিত এস এম ইফতেখার উদ্দিন আহমেদ, পারভিন কাওসার মুন্নি, রেদওয়ান আহমেদ রানজিব বিজয়ী হয়েছেন।

ads
ad

পাঠকের মতামত