18792

কুমিল্লা কাস্টমসের দেশসেরা সাফল্য অর্জন; সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক: দেশের ডিজিটাল অগ্রযাত্রায় অনলাইন রিটার্ন দাখিলে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সারা দেশের মধ্যে পরপর ছয় বার দেশ সেরার সাফল্য অর্জন করায় কুমিল্লা কাস্টমস কমিশনারেট এর ছয় জেলার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ও গুরুত্বপূর্ন অবদানের জন্য অংশীজনদের কাস্টমস এন্ড ভ্যাট পারফর্মেন্স এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বুধবার কুমিল্লা নগরীর একটি পার্টিসেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: গোলাম সারোয়ার।

ads

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মো: আবদুল হাকিম।

ads

অনুষ্ঠানে কুমিল্লা, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর জেলার সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের মালিক ও প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেন কাস্টমস কমিশনার।

ad

পাঠকের মতামত