17811

ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। দুই দিনের সফরে আগামী ৪ মার্চ ঢাকায় আসবেন তিনি। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়াবলি চূড়ান্ত করা হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।

ads

জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৬ মার্চ অনুষ্ঠানে অংশ নেবেন নরেন্দ্র মোদি। পরের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নরেন্দ্র মোদির সফরের সময়ে আলোচ্যসূচি ও যেসব সম্ভাব্য চুক্তি হতে পারে তা নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটি জয়শংকরের দ্বিতীয় ঢাকা সফর।

এর আগে ২০১৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে তিনি ঢাকায় এসেছিলেন।

ads
ad

পাঠকের মতামত