টিকা নিলেন স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা
ঢাকা: করোনা ভাইরাসের টিকা নিলেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রন্জন গুহ ও সাধারণ আফজালুর রহমান বাবু।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে নিয়ম মেনে তারা ভ্যাকসিন নেন।
এসময় আফজালুর রহমান বাবু বলেন, দেশ পরিচালনার ধারাবাহিকতায় শেখ হাসিনা এমনই দক্ষতা অর্জন করেছেন যে করোনা মোকাবেলায় বিশ্বের উন্নত অনেক দেশের চেয়েও বাংলাদেশ এগিয়ে আছে। কিন্তু করোনাকালীন এই মহাক্রান্তিকালে একটি চক্র অতীতের মত একই কায়দায় ধর্মীয় অনুভূতি ও ভারত বিরোধীতার জু জু দেখিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে করোনা প্রতিরোধী ভ্যাকসিন না নিতে গুজব রটাচ্ছে।
তিনি বলেন, অতীতের মত সকল গুজবকে উপেক্ষা করে দেশের মানুষ আজ নিবন্ধন করছে করোনা ভ্যাকসিনের জন্য।
স্বেচ্ছাসেবক লীগের সকল স্তরের নেতাকর্মীদের নিজে ভ্যাকসিন গ্রহণ এবং সাধারণ মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করার জন্য নির্দেশ দিয়েছে সংগঠনটির এ দুই শীর্ষ নেতা।
এছাড়াও মঙ্গলবার বিকেল ৪টায় বঙ্গবন্ধু মেডিকেলের ৩য় গেটে, সাধারণ মানুষের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ভ্যাকসিন প্রদানের জন্য ফ্রি রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধন করা হবে।










