16800

মুন্সেফবাড়ী জামে মসজিদ’র সভাপতি ও ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন’র দাফন সম্পন্ন

মাইনুল হক: কুমিল্লা নগরীর মুন্সেফবাড়ী জামে মসজিদ’র সভাপতি, মহানগর ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সিটি ব্যাংকের অবসর প্রাপ্ত কর্মকর্তা শাহজাদা গিয়াস উদ্দিন মিয়া’র জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে৷ আজ শনিবার সকাল সাড়ে ৯টায়

মুন্সেফবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়৷ জানাজা শেষে কুমিল্লা নগরীর টমছমব্রীজ কেন্দ্রীয় গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

ads

জানাজায় সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, পাড়াপ্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

ads

শাহজাদা গিয়াস উদ্দিন মিয়া গতকাল শুক্রবার বিকাল ৫:১৫ মিনিটের সময় মুন্সেফবাড়ীর নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন।

ad

পাঠকের মতামত