19866

দাউদকান্দির দখল হওয়া খাল পুনরুদ্ধার করা হবে: এমপি সুবিদ আলী ভুঁইয়া

দাউদকান্দি প্রতিনিধি: দাউদকান্দিতে মজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণজয়ন্তীতে উপজেলা পরিষদ এবং প্রশাসনের উদ্যোগে দাউদকান্দি পৌরসদরের সাহাপাড়া থেকে বিশ্বরোড পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকার প্রভাবশালীদের কাছে দখলকৃত সরকারি বলদাখালটি দখল মুক্ত ও পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে।

আজ সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রভাবশালীদের কাছে দখলকৃত সরকারি খাল পুনরুদ্ধার কাজের উদ্বোধন করেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া।

ads

সুবিদ আলী ভুঁইয়া এমপি বলেন, দাউদকান্দি উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে দখলকৃত সরকারি খাল বেদখল হয়েছে সে গুলো পুনরুদ্ধার কাজ এখন থেকে অব্যাহত থাকবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন,মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

ads
ad

পাঠকের মতামত