19766

কুমিল্লায় রাত ৯টার পর দোকানপাট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় রাত ৯টা থেকে কুমিল্লায় দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ওষুধের দোকান ছাড়া অন্য সব ধরনের দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সময়ের মধ্যে বন্ধ করতে হবে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ।

কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, দোকান মালিক সমিতির সভাপতি সানাউল হক গত বৃহস্পতিবার এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেন। আজ শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকরের কথা জানানো হয়েছে।

ads

দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, ‘করোনার প্রকোপ বাড়ছে। প্রকোপ হ্রাস করতে রাত ৯টায় দোকানপাট বন্ধের সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য নগরীজুড়ে প্রচার চালানো হয়েছে।’

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘দোকান মালিক সমিতির সিদ্ধান্তটি আজ শনিবার থেকে কার্যকর শুরু হলো। পাশাপাশি সবাই যেন মাস্ক ব্যবহার করে তা দেখতে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।’

ads
ad

পাঠকের মতামত