19763

কুমিল্লা নগরীতে মহানগর যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের কর্মসূচির আলোকে কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের উদ্যোগে কান্দিরপাড় রামঘাটস্থ আওয়ামী লীগের কার্যালয় থেকে শনিবার (২৭ মার্চ) দুপুর ৩.৩০ মিনিটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনকালে সারাদেশে মৌলবাদী, জামাত-বিএনপি চক্র কর্তৃক ধ্বংসাত্মক তাণ্ডবলীলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়৷

কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহবায়ক আব্দুল্লা আল মাহমুদ শহীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়৷৷

ads

এসময় কুমিল্লা মহানগর যুবলীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাদীসহ যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷

ads
ad

পাঠকের মতামত