19573

চেয়ারম্যান পদপ্রার্থী খলিলুর রহমানের আলোচনা সভা

মোহাম্মদ বোরহান উদ্দিন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বরুড়ার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা করেছে উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান। সোমবার (২২ মার্চ) রাত ৮ ঘটিকার সময় উপজেলার ভবানীপুর ইউনিয়নের দরগার নামা মসজিদ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মোঃ খলিলুর রহমান এ আলোচনা সভা করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খলিলুর রহমান৷

ads

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মুরাদ খন্দকার৷

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রুস্তম আলী, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী আহমদ, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন মোঃ মমতাজ উদ্দিন, মোঃ নুরুল ইসলাম, উত্তর লক্ষীপুরের আওয়ামী লীগ নেতা মোঃ আবুল বাশার, আবদুর রহমান, এগারো গ্রাম আওয়ামী লীগ নেতা মোঃ আবদুর রহিম, ৫নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ আবদুল ওয়াদুদ, যুবলীগ নেতা মোঃ সেলিম মিয়া, মোঃ মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত মাস্টার, ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ হোসেন প্রমুখ।

ads

এ সময় দলীয় নেতাকর্মীরা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ খলিলুর রহমানকে চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাউসার আহমেদ চৌধুরী৷

অনুষ্ঠানে প্রধান অতিথি মোঃ খলিলুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় এবং আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন করেন, ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডকে নতুন করে সাজাবো৷ আমি চেয়ারম্যান না হয়ে ও অতীতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের জনগনের সুখে-দুঃখে পাশে ছিলাম । আমি দিতে এসেছি নিতে আসি নাই, প্রামাণ মিলবে পিছনের ৫টি বছর আমার কাজ গুলোর কথা স্মরণ করলে। তাই বলবো, প্রধান মন্ত্রীর শেখ হাসিনার স্বপ্নপূরনে আমরাও থাকতে চাই এগিয়ে। এই ইউনিয়নটি আর যেনো অবহেলিত না থাকে তাই আমি আপনাদের কাছে এসেছি, দল আমাকে মনোয়ন দিলে ইনশাআল্লাহ জনগনের ভোটেই আমি জয় পাবো।

আলোচনা শেষে করোনা মহামারী ও শান্তির লক্ষ্যে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন দরগার নামা মসজিদের ইমাম মাওলানা মোঃ ইব্রাহিম খলিল।

ad

পাঠকের মতামত