কালিয়াজুরীতে ফ্রী চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ, স্বেচ্চাসেবক লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী উপলক্ষে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়েছে৷
কালিয়াজুরী পিটিআই ইন্সটিটিউটে আজ রবিবার ফ্রী চক্ষু চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়৷
ads

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত।
ads
চিকিৎসা সেবায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ এর সভাপতি মোঃ ফয়েজ ও সাধারণ সম্পাদক হাজী মুরাদ মিয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা মোঃ হারেজ হায়দার৷

এসময় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্চাসেবক লীগ, ছাত্রলীগের নেতা কর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।










