সুয়াগাজীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা
সদর দক্ষিণ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজীতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাসমত উল্লাহ হাসু চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পশ্চিম জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি এম. এ করিম, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জামাল উদ্দিন প্রধান, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডাঃ আমিনুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ মাস্টার, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুস সালাম চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, দীলিপ, গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আবু তাহের মেম্বার, পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসলেম, সদস্য জাফর আহম্মেদ, সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য মমিনুল ইসলাম লিটন।
এ সময় সদর দক্ষিণ উপজেলা যুবলীগ নেতা হানিফ চৌধুরী, যুবলীগ নেতা হুমায়ুন কবির, বিল্লাল হোসেন, সাইফুল ইসলাম, সোহেল মজুমদার, মাসুদ সেলিম, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন অপুসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










