ব্যারিস্টার মওদুদের ১ম জানাযা অনুষ্ঠিত
ডেস্ক নিউজ: কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদন শেষে প্রিয় কর্মস্থল হাইকোর্ট প্রাঙ্গণে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ এর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রাজধানীর এভারগ্রীন হাসপাতালের হিমাগার থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ এর লাশ সকাল ৯টায় সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাযা এর জন্য তার লাশ হাইকোর্ট প্রাঙ্গণে আনা হয়।
ব্যারিস্টার মওদুদ আহমদের জানাযায় অংশ নেন প্রধান বিচারপরতি সৈয়দ মাহমুদ হোসেন, আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামান, বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাজাহান ওমর (বীর উত্তম), আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ কয়েক হাজার আইনজীবী।
জানাযা শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কাফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এরপর সকাল ১১ টায় নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নামাজের জানাজার পর হেলিকপ্টারে করে মরহুমের লাশ নোয়াখালী নিয়ে যাওয়া হবে। সেখানে নোয়াখালী বসুরহাট ও কোম্পানিগঞ্জ উপজেলা মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক করব স্থানে বাবা মা’র কবরের পাশে দাফন করা হবে।











