19270

তিতাসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৭ মার্চ বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম- আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

ads

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার কড়িকান্দি (সদর) ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন মুন্সী, সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম (তারা), কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুল, নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামিম আহম্মেদ, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লিটন মিয়া, জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন মাহমুদ, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম কামরুল হাসান তুষার, কড়িকান্দি (সদর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম ভূঁইয়া, কলাকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল্লাহ, উপজেলা যুবলীগ নেতা সেলিম রানা, শামিম আহম্মেদ, মোঃ সফিকুল ইসলাম, অলি আহমেদ, মোশাররফ আহম্মেদ, মোঃ বাবুল আহম্মেদসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

মিলাদ ও আলোচনা সভা শেষে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়েছে।

ads
ad

পাঠকের মতামত