19032

কুমিল্লায় ২ রাউন্ড কার্তুজসহ দেশীয় এলজি উদ্ধার

তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলা মাদক কারবাড়ির বাড়িতে অভিযান চালিয়ে দুই রাউন্ড কার্তুজসহ দেশীয় এলজি উদ্ধার করে থানা পুলিশ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার তিতাস থানার এস আই বিল্লাল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার শোলাকান্দি গ্রামের সাবেক মেম্বার মুকবুল মিয়ার বাড়িতে সোমবার রাতে অভিযান চালিয়ে তার ছেলে মাদককারবারি মাসুদ এর ব্যবহৃত টেবিলের ড্রয়ার থেকে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাঊন্ড কার্তুজ উদ্ধার করেছে। এসময় মাদকের অনেক আলামতও পাওয়া যাওয়া বলেন থানা পুলিশ।

ads

এব্যাপারে তিতাস থানার (ওসি) সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম বলেন, ওই বাড়িতে মাদক বেচা কেনা হয় এমন সংবাদের ভিত্তিতে এস আই বিল্লাল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে অস্ত্রটি উদ্ধার করে। এঘটনায় মুকবুল মেম্বারের ছেলে মাসুদকে আসামী করে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়।

ads
ad

পাঠকের মতামত