18968

অতিরিক্ত ১০০ কোটি টিকা তৈরি হবে ভারতে

নিউজ ডেস্ক: কোয়াডভুক্ত দেশগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের বৈঠকে আগামী বছরের শেষ নাগাদ লক্ষ্যমাত্রার চেয়ে বাড়তি ১০০ কোটি টিকা তৈরির উদ্যোগ নেওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। চারটি দেশের সহযোগিতায় ভারতে এই টিকা উৎপাদন করা হবে।

স্থানীয় সময় শুক্রবার অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের অনানুষ্ঠানিক কৌশলগত ফোরাম দ্য কোয়াড্রিলেটারাল সিকিউরিটি ডায়ালগের (কোয়াড) যৌথ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। খবর হিন্দুস্তান টাইমসের।

ads

এদিনের সম্মেলনের উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এতে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও জাপানের প্রধানমন্ত্রী সুগা।

শীর্ষ নেতাদের বৈঠকের পর জানা যায়, আমেরিকায় ডেভেলপ হওয়া টিকা তৈরি করা হবে ভারতে। এর জন্য টাকা দেবে ইউএস ডেভেলপমেন্ট ফিন্যান্স করপোরেশন (ডিএফসি), জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা), জাপান ব্যাংক অব ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) ইত্যাদি।

ads

কোয়াডের সম্মেলনে ২০২২ সালের শেষ অবধি কমপক্ষে ১০০ কোটি টিকা তৈরি করার লক্ষ্য নেওয়া হয়। এদিকে অস্ট্রেলিয়া এর জন্য টাকা তো দেবেই, প্রশিক্ষণও দেবে ও বিভিন্ন ভারতীয় মহাসাগর ও প্যাসিফিক আইল্যান্ডে টিকা পৌঁছে দেবে। এতে সস্তায় ঋণ দেবে জাপানও। ভ্যাকসিন বণ্টন করার কাজে কোভ্যাক্স হু, গাভি, এশিয়ান প্রভৃতি প্রতিষ্ঠানের সাহায্য ব্যবহার করা হবে।

ad

পাঠকের মতামত