18842

আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন

অনলাইন ডেস্ক: আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো মারা গেছেন। গতকাল বুধবার জার্মানির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছে বিবিসি।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী হামেদ বাকায়োকো ক্যানসারে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

ads

গত ফেব্রুয়ারিতে চিকিৎসার জন্য তাকে ফ্রান্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে জার্মানিতে স্থানান্তর করা হয়।

গত বছর জুলাইয়ে আইভরি কোস্টের প্রধানমন্ত্রী হন হামেদ বাকায়োকো। তিনি ছিলেন দেশটির এক দুর্দান্ত মিডিয়াকর্মী। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বও পালন করেছিলেন তিনি।

ads

তার মধ্যস্থতায় দেশটিতে চলা দীর্ঘদিনের গৃহযুদ্ধের অবসান হয়েছিল।

বাকায়েকোর মৃত্যুর পর প্যাট্রিক আচিকে দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করা হয়েছে। একইসঙ্গে দেশটির বর্তমান প্রেসিডেন্টের ছোটভাই টেনি বিরহিমা ওউতারাকে প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

ad

পাঠকের মতামত