৬ এসপির বদলি
নিউজ ডেস্ক: পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
মঙ্গলবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ- কমিশনার, খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে গাজীপুরের পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার মো. মাহবুব হোসেনকে খুলনার পুলিশ সুপার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. মিলন মাহমুদকে চাঁদপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুরের পুলিশ সুপার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাছুম আহমেদকে জয়পুরহাটের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।











