মনোহরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মনোহরগঞ্জ প্রতিনিধি: “করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ^” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: জাকির হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: নুরুজ্জামান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো: হানিফ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওয়াসিম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল আজিজ, উপজেলা সমবায় অফিসে কর্মরত শাহাদাত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে কর্মরত মো: রানাসহ আরো অনেকে।









