17594

কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ আপন দুই ভাই আটক

প্রেস বিজ্ঞপ্তি: কুমিল্লায় ২৬ কেজি গাঁজাসহ আপন দুই ভাইকে আটক করেছে র‌্যাবের সদস্যরা। তারা হলেন- সদর উপজেলার কোর্টেরশহর গ্রামের মৃত মোসলেম মিয়ার দুই ছেলে ইউসুফ মিয়া ও স্বপন মিয়া। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী এলাকায় মঙ্গলবার গভীর রাতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় ২৬ কেজি গাঁজাসহ ওই দুই ভাই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল­াসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ads
ad

পাঠকের মতামত