17383

কুমিল্লা নগরীর দক্ষিণ চর্থায় কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এর উদ্যোগে কুমিল্লা নগরীর ১৩নং ওয়ার্ড দক্ষিণ চর্থার হোচ্ছামিয়া লুৎফুন্নেছা স্কুল মাঠে রবিবার বিকাল ৪টায় শীতার্ত ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক, হাসান খসরু, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের সদস্য কাউছার খন্দকার, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক সাদেকুর রহমান পিয়াস৷

এসময় উপস্থিত ছিলেন ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের
সভাপতি গিয়াস উদ্দিন কাউছার, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাইয়ূম খান বাবুলসহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ৷

ads
ad

পাঠকের মতামত