17258

বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিল শেখ কামাল: এমপি বাহার

মাইনুল হক: কুমিল্লায় একটিমাত্র স্টেডিয়াম৷ কুমিল্লা থেকে অনেক জাতীয় দলের খেলোয়ার তৈরি হয়েছে৷ ক্রিকেট, ফুটবল, কাবাডি ও ভলিবলসহ সকল পর্যায়ে৷ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আরো খেলার মাঠ তৈরি করার জন্য৷ ছেলে মেয়রা অনুশীলন ও খেলাধুলার সুযোগ পায় না। নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষন দিয়ে খেলোয়াড় তৈরি করতে শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি করা হয়েছে। জেলা প্রশাসক আবুল ফজল মীরকে কুমিল্লার গণমানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তার ঐকান্তিক প্রচেষ্টায় এই জায়গাটি দেওয়ার জন্য, যাতে আমরা খেলাধুলা এগিয়ে নিয়ে যেতে পারি৷

বুধবার (৩ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টায় জেলার গোমতী নদীর পাড়ে শেখ কামাল ক্রীড়া পল্লী ও কুমিল্লা স্পোর্টস একাডেমীর ভিত্তি প্রস্তর স্থাপন’র উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার এসব কথা বলেন৷

ads

তিনি আরো বলেন, আমাদের ক্রীড়া জগতের বিশাল সংগঠক জাতির জনকের বড় সন্তান শেখ কামাল৷ তার নামে এখানে ক্রিড়া কমপ্লেক্স করেছি৷ আমরা স্লোগান তুলেছিলাম মাদকের বিরুদ্ধে খেলা৷ এই জায়গা গুলো বিভিন্ন ভাবে দখল ছিল৷ আজকে এখন থেকে আমরা শুরু করলাম৷ আমরা এখানে একটি স্পোর্টস একাডেমী করব৷ আমাদের সকলের সহযোগিতায় স্টেডিয়ামগুলো তৈরি করতে হবে৷ সরকারি এবং বেসরকারি সহযোগিতায় স্টেডিয়ামগুলো তৈরি করব৷

ads

পরে পাঁচথুবী ইউনিয়ন’র উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার৷

প্রধান অতিথির বক্তব্যে এমপি বাহার বলেন, আপনারা কেউ শেখ কামালকে দেখেন নাই৷ বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ক্রীড়া সংগঠক ছিল শেখ কামাল৷ তিনি বেঁচে থাকলে হয়ত দেশের প্রধানমন্ত্রী হতেন৷ তিনি দেশকে অনেক কিছু দিতে পারতো। আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন তিনি৷ শেখ কামালের বহুমুখী প্রতিভা ছিল৷ তিনি তার বহুমুখী প্রতিভা দিয়ে দেশের রাজনীতি, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন৷

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর পিএএ৷

আবুল ফজল মীর বলেন কুমিল্লায় খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোমতী নদীর পাড়ে নির্মিত স্পোর্টস একাডেমি ও ক্রীড়া পল্লী। এ প্রজন্মের জন্য শ্রেষ্ঠ উপহার শেখ কামাল ক্রীড়া পল্লী ও স্পোর্টস একাডেমি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার), কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল (অব.) আবু তাহের, কুমিল্লা জেলা ফুটবল এসোসিয়েশর সাধারন সম্পাদক ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আদর্শ সদরের ইউএনও জাকিয়া আফরিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এয়ার আহমেদ সেলিম, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন ভৌমিক, কুমিল্লা জেলা পরিষদের প্যাণেল চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ভাইস চেয়ারম্যান তরিকুর রহমান জুয়েল, আমড়াতলী ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জগন্নাথপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ৷

অনুষ্ঠানে সঞ্চালনা করেন পাঁচথুবী ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল৷

পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বেলুন উড়িয়ে প্রীতি ফুটবল ম্যাচটির উদ্বোধন করেন৷ ম্যাচে দুটি (লাল ও নীল) দল অংশ গ্রহণ করে৷

টিক্কাচর শুভপুর এলাকা ঘেষা পাঁচথুবি ইউনিয়নের কুমিল্লা গোমতী নদীর তীরে ১০ একর এলাকা নিয়ে তৈরি হচ্ছে এ বিশাল খেলার মাঠ ও একাডেমি।

ad

পাঠকের মতামত