17161

কুমিল্লা নগরীতে মরহুম নুরে আলম স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট’র ফাইনাল

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা মহানগরীর ১৩নং ওয়ার্ড “যুব সমাজ” এর আয়োজনে চর্থা বড়পুকুর পাড় প্রাইমারী স্কুল মাঠে শনিবার সন্ধ্যায় মরহুম নুরে আলম স্মৃতি শট বাউন্ডারি ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার৷

ads

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ’র শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, কুমিল্লা জেলা পরিষদ’র প্যাণেল চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সভাপতি গিয়াস উদ্দিন কাউছার, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক কাইয়ূম খাঁন বাবুল৷

ads

সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পিপি ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগ’র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. জহিরুল ইসলাম সেলিম৷

আয়োজক ছিলেন ১৩নং ওয়ার্ড যুবলীগ নেতা মাহবুব আলম৷

ad

পাঠকের মতামত