17032

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ২৫ জানুয়ারি দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) তিনি পদত্যাগ করবেন।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টায় এ বিষয়ে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন। বৈঠকে তিনি তার নিজের ইচ্ছার কথা মন্ত্রীদের কাছে ব্যক্ত করবেন এবং এরপরেই হয়তো তিনি প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিতে যাবেন বলে প্রধামন্ত্রীর কার্যালয় থেকে বিবৃতি জানানো হয়েছে।

ads

ইতালিতে করোনা মহামারিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে হয়তো দেশটির প্রধানমন্ত্রী নতুন সরকার গঠনের পরামর্শ চাইতে পারেন।

গত ১৩ জানুয়ারি মহামারি করোনা নিয়ন্ত্রণে সরকারের গৃহীত পদক্ষেপে হতাশ হয়ে সাবেক প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি তার ইটালিয়া ভিভা পার্টিকে প্রত্যাহারের পর থেকেই ক্ষমতাসীন জোট ভেঙে পড়েছে।

ads

গত সপ্তাহে পার্লামেন্টের আস্থা ভোটে কোনমতে টিকে গেছেন কন্তে। কিন্তু সিনেটের উচ্চ কক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। ফলে তার সরকার বেশ দুর্বল হয়ে পড়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে পদত্যাগ করেন ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি। সংবিধান সংস্কারের পরিকল্পনা করেছিলেন রেনজি। ওই পরিকল্পনার ওপর গণভোটে শোচনীয় পরাজয় দেখে আকস্মিক পদত্যাগ করেন তিনি। মাত্র আড়াই বছর ক্ষমতায় থাকার পর দায়িত্ব থেকে অব্যাহতি নেন রেনজি।

ad

পাঠকের মতামত