16659

চৌদ্দগ্রামে নৌকার পক্ষে চেয়ারম্যান শাহজালাল মজুমদারের প্রচারণা

মোঃ সফিউল আলম: কুমিল্লার চৌদ্দগ্রামে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে, আওয়ামী লীগের প্রার্থী জি এম মীর হোসেন মীরুকে বিজয় করার লক্ষে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির নির্দেশনায় পৌরসভার সর্বস্তরের জনগণকে নিয়ে মঙ্গলবার সকালে পৌরসভার ৪নং ওয়ার্ডে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহ জালাল মজুমদারের নেতৃত্বে নৌকার ভোট চেয়ে বিশাল গণসংযোগ করেন৷

এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও আ.লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী জিএম মীর হোসেন মীরু, কুমিল্লা দক্ষিণ জেলা ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল খায়ের, কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির ব্যক্তিগত কর্মকর্তা এস এন ইউসুফ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক কাজী আল রাফি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, বাংলাদেশ আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল মমিন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এম এ আনোয়ার মজুমদার বাঁধন, শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগসহ পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থীগণ৷

ads
ad

পাঠকের মতামত