মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশিষ্ট অভিনেতা, পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান দিলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (১৯ জানুয়ারি) এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ads
অভিনেতা মজিবুর রহমান দিলু আজ সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি নিউমোনিয়ায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৯ বছর।
ads









