15971

তিতাস প্রেসক্লাবের সহ-সভাপতি ডিউকের জন্মদিন উদযাপিত

তিতাস প্রতিনিধি:  তিতাস প্রেসক্লাবের সহ সভাপতি এস এ ডিউক ভূইয়ার শুভ জন্মদিন পালন করেছে তিতাস প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। গতকাল ১ জানুয়ারি তিতাস প্রেসক্লাবে সকল সদস্যদের উপস্থিতিতে কেক কেটে উদযাপন করা হয় ডিউক ভূইয়ার ৩৮তম জন্মদিন।

সন্ধ্যা ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে জন্মদিন উদযাপনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, সহ সভাপতি এমএ কাশেম ভূইয়া, সাধারণ সম্পাদক মোঃ আসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হালিম সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ সজিব হোসেন সাদ্দাম, কোষাধ্যক্ষ কামরুল হাসান তুষার ও ইশতিয়াক আহমেদ আনিস প্রমূখ।

ads

এস এ ডিউক ভূইয়া বলেন, আমি পুলকিত, আনন্দিত ও গর্বিত আমার ক্লাবের সকল সদস্যদের প্রতি। কৃতজ্ঞতা জানাই আমার রবের প্রতি।

ads
ad

পাঠকের মতামত