15642

কুমিল্লার বাগমারায় সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে উভয় দু’গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে জানা যায়, জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের কল্যাণের টাকা উঠানোকে কেন্দ্র করে শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছে। এদের উভয় দু’গ্রুপ’ই বৈধ রেজিষ্ট্রেশনের মাধ্যমে শ্রমিকদের কল্যাণে নিয়োজিত বলে দাবি করছেন। ইতিপূর্বে বাগমারা বাজারে নিজ নিজ অবস্থান জানান দিতে গিয়ে শ্রমিকদের উভয় গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।

ads

এ বিষয়ে বাগমারা বাজার সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩০৩৬) সাধারণ সম্পাদক আবু তাহের জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও বাগমারা বাজারে সিএনজি শ্রমিকরা তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এমতাবস্থায় অপর গ্রুপের শ্রমিক নেতা সোলেমান, আলেক, আলী ও সুয়ার নেতৃত্বে ১৫/২০ জনের একটি দল আমাদের শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে রবু, রিয়াজ, মোস্তফা, রফিক, সোহেল সহ অন্যান্যদের ইট-পাটকেল মেরে ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে।

ads

সোমবার বাগমারায় হাট হওয়ায় বাজার করতে আসা অনেকে সোলেমানদের হামলার মুখে পরে।

এসময় বাবুল ও মামুন নামের দু’জন নিরহ মানুষ হামলায় আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। এ ঘটনায় লালমাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব জানান, বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ad

পাঠকের মতামত