65678

শেখ মুজিবুর রহমানের ৫১ তম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক: আজ ১৫ আগস্ট। জাতির ইতিহাসে একটি কলঙ্কিত ও বেদনার দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে সপরিবারে নিহত হন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।

আজ তাঁর ৫১তম শাহাদাতবার্ষিকী। বঙ্গবন্ধু হত্যাকান্ড ছিল জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং কিছু রাজনীতিকের ক্ষমতালিপ্সা।

ads

সেদিন ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধু ছাড়াও ঘাতকদের হাতে প্রাণ হারান তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিব; তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল এবং দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল।

একই দিনে বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, সামরিক সচিব জামিলউদ্দিন আহমেদ, এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান ও সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককেও হত্যা করে ঘাতকেরা।

ads

হামলা চালানো হয় বঙ্গবন্ধুর ভাগনে ও যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনির বাসায়ও। সেখানে তিনি ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি হত্যার শিকার হন। এছাড়া বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর মেয়ে বেবি, ছেলে আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং আবদুল নঈম খান নামে এক আত্মীয়কেও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

ভয়াবহ সেই হত্যাকাণ্ডের সময় শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।

ad

পাঠকের মতামত