কুমিল্লার নবাগত জেলা প্রশাসককে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগরীর ফুলের শুভেচ্ছা
নিউজ ডেস্ক: কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মিজ্ রোজী আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগরী। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, ফাউন্ডেশনের সভাপতি মো: হারুনুর রশিদ, সেক্রেটারী নাছির আহমেদ মোল্লা, সহ-সভাপতি সাংবাদিক শহিদ উল্লাহ মিয়াজী, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার ও সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন।
ads
নবনিযুক্ত জেলা প্রশাসক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।
ads









