55454

মক্কা-মদিনায় আজ যারা জুমার নামাজ পড়াবেন

নিউজ ডেস্ক: আজ সৌদি আরবে ২০ ডিসেম্বর ২০২৪ খৃষ্টাব্দ মোতাবেক ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি। ১৪৪৬ হিজরির জমাদিউস সানি মাসের তৃতীয় জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী।

মসজিদে হারাম
আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের ৭ জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।

ads

১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি (রহ.) রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কোরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

ads

মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন আলেম ও কারী শায়খ আব্দুল বারি আস-সুবাইতি। ১৩৮০ হিজরিতে মক্কায় তার জন্ম। সুললিত কোরআন তিলাওয়াতের জন্য বিশ্বব্যাপী তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে।

১৪০৫ হিজরিতে আব্দুল বারি সুবাইতি কিং ফাহাদ আব্দুল আজিজ ইউনিভার্সিটি থেকে বিজ্ঞানে স্নাতক করেন। তারপর তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটিতে ইসলামি শরিয়া অনুষদে ভর্তি হন; ১৪০৯ হিজরিতে অনার্স এবং ১৪১৫ হিজরিতে মাস্টার্স করেন।

মাত্র ১৯ বছর বয়সে আব্দুল বারি আস-সুবাইতি কোরআন হিফজের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৭ সালে তিনি যুক্তরাজ্যের একটি ইসলামিক সেন্টারে তারাবির নামাজে ইমামতি করার দাওয়াত পান। মদিনায় চলে যাওয়ার আগে তিনি কিছুদিন মসজিদে হারামেও নামাজ পড়িয়েছেন।

১৪১৪ হিজরি সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

ad

পাঠকের মতামত