53535

কুমিল্লায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিউজ ডেস্ক: “মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্ব ব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী” এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (১ অক্টোবর) সকালে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কুমিল্লায় ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্রে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, কুমিল্লা জেলা কমিটি আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান।

ads

সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ কুমিল্লা জেলা কমিটির সহ সভাপতি মোঃ শফিকুর রহমান মিয়া।

বক্তব্য রাখেন সংগঠের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক জেলা কালচারাল অফিসার বশীর উল আনোয়ার ও পিটিআই এর সাবেক সুপারিন্টেন্ডেন্ট হারুনুর রশিদ।

ads

ধন্যবাদ জ্ঞাপন করেন প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক জোস্না আক্তার।

ad

পাঠকের মতামত