তিতাসে সৌরশক্তি প্রকল্পের কাজ পরিদর্শনে ড. আবদুর রৌফ
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুরে সৌরশক্তি প্রকল্পের কাজ পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. আবদুর রৌফ। শনিবার বিকালে বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুরে সৌরশক্তি প্রকল্পের কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় সফর সঙ্গী ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব রবীন্দ্রশ্রী বড়ুয়া, উপ-সচিব সুজয় চৌধুরী।
ads
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার উপ-পরিচালক কৃষিবিদ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সালাহ উদ্দিন, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নূর নবী, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ ও বাবুল তালুকদার প্রমুখ।
প্রকল্পের কাজ পরিদর্শন শেষে কৃষকদের সাথে মতবিনিময় সভা করেন ড.মো.আবদুল রৌফ।
ads











