অসহায় পরিবারের পাশে ফ্রেন্ডস ক্লাব পরিবার
তিতাস প্রতিনিধি: চাঁদপুরে ট্রলার ডুবিতে নিহত নাসির উদ্দিনের পরিবারের পাশে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ক্লাব। গত কয়েক মাস আগে ভিটিকান্দি ইউনিয়নের জগতপুর গ্রামের মনির হোসেন এর ছেলে নাসির উদ্দিন দুটি ছোট ছোট মেয়ে ও স্ত্রীকে রেখে মারা যান। পরিবারটির উপার্জনক্ষম বলতে কেউ নেই।
এরই প্রেক্ষিতে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ভিটিকান্দি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ আব্দুল্লাহর সহযোগিতায় শনিবার (২ এপ্রিল) পরিবারটিকে পুরো রমজান মাসের ইফতার সামগ্রী কিনে দেওয়া হয়।
ads
এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, প্রধান সমন্বয়ক সেলিম সবুজ, তিতাস উপজেলা শাখার ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান নিরব ও মোঃ আব্দুল্লাহ মেম্বার।
উল্লেখ্য, এর আগে ফ্রেন্ডস ক্লাব পরিবারটিকে ২০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করেছিল।
ads











