কুমিল্লায় র্যাবের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ আটক ২
প্রেস রিলিজ: গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একাধিক আভিযানিক দল ২৬ মার্চ ২০২১ ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কুমিল্লা আমতলী বিশ্বরোড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে ০৬ কেজি গাঁজা ও ৭৩০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পিরিজপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম এর ছেলে মোঃ পলাশ আলী (৩৫) ও কক্সবাজার জেলার টেকনাফ থানার হাবিবচরা গ্রামের আবুল হোসেন এর ছেলে মোঃ ইউনুছ (৩৮)। উল্লেখ্য যে, উক্ত অভিযানে মোঃ পলাশ আলী (৩৫) নিকট হতে ০৬ কেজি গাঁজা এবং মোঃ ইউনুছ (৩৮) এর নিকট হতে ৭৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মেজর তালুকদার নাজমুস সাকিব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।









