পরমাণু গবেষণা ইনস্টিটিউট’র উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত
এন.সি জুয়েল: বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা), বিনা উপকেন্দ্র কুমিল্লা’র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা দিবস।দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ মার্চ) সকালে শহীদ মুক্তিযোদ্ধার স্মরণে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা),বিনা উপকেন্দ্র, কুমিল্লা’র একটি র্যালি বের করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট (বিনা), বিনা উপকেন্দ্র কুমিল্লা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশিকুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জুয়েল সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা অর্পিতা সেন সহ সকল কর্মকর্তা ও কর্মচারী, নিয়মিত ও অনিয়মিত শ্রমিক, আউটসোর্সিং এবং আনসার সদস্য সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এছাড়া বিনা উপকেন্দ্র কুমিল্লা’র উদ্যোগে আলোচনা সভা, ভবন আলোকসজ্জা করন, বিনা উপকেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিভিন্ন খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।










