19653

স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা

নিউজ ডেস্ক: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে যুবলীগ।

শুক্রবার দলটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটি নেতারা।

ads

এছাড়া শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, সহ-সভাপতি নাজমুল হোসেন টুটুল, সহ-সভাপতি কামাল উদ্দিন খান, সহ-সভাপতি মাহাবুবুর রহমান পলাশ, সহ-সভাপতি মুরসালিন আহমেদ, যুগ্ম সম্পাদক জাফর আহমেদ রানা, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, প্রচার সম্পাদক আরমান হক বাবু, শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক এবাদুল হক সবুজ, উপ-দফতর সম্পাদক খন্দকার আরিফুজ্জামান, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আলতাফ হোসেন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহজালাল রিপন, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রিয়াজ আহমেদ ফালান, সহ-সম্পাদক শেখ রাসেল রাজু, সদস্য এআর বাচ্চু, বেলাল হোসেন, খোরশেদ আলমসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতারা।

ads
ad

পাঠকের মতামত