19702

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে সৌদি আরবের শুভেচ্ছা

নিউজ ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ ও বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুলআজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

বৃহস্পতিবার সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবসের আগমুহূর্তে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সৌদি আরবের বাদশা ও যুবরাজ।

ads

শুভেচ্ছাবার্তায় তারা রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন। পাশাপাশি, বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে দেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন সৌদি রাজপরিবারের সদস্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ads
ad

পাঠকের মতামত