জাতীয় স্মৃতিসৌধ-বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্পিকারের শ্রদ্ধা
ডেস্ক নিউজ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শুক্রবার ভোরে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান তিনি। স্পিকার ত্রিশ লাখ শহীদ, দুই লাখ সম্ভ্রম হারানো মা-বোন এবং জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে কিছুক্ষণ নীরবতা পালন করেন স্পিকার।
ads
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ads











