চান্দিনায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত
চান্দিনা প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় শোকাবহ পরিবেশে উপজেলা প্রশাসনের আয়োজনে কুমিল্লার চান্দিনায় পালিত হয়েছে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষ্যে ২৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো.আলী আশরাফ এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাঈমা ইসলাম, চান্দিনা পৌরসভার মেয়র মো.শওকত হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.জহিরুল ইসলাম মুন্সি, মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান, চান্দিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) শামস্উদ্দীন মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী আবদুল মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ মাজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম সহ উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক উপস্থিত ছিলেন।










