19684

আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রাখছে বাংলাদেশ: গুতেরেস

নিউজ ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বলেছেন, পঞ্চাশ বছর আগে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশ উন্নয়ন ধরে রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলেও অবদান রেখে চলেছে।

শুক্রবার বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে এক ভিডিওবার্তায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের জনগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ads

জাতিসংঘের মহাসচিব বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশ সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতির বিষয়ে অসাধ্য সাধন করেছে। নিম্ন আয়ের দেশের তালিকা থেকেও বাংলাদেশ বেরিয়ে এসেছে।

গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সংখ্যক সেনার অংশগ্রহণ, ক্লাইমেট ভালনারেবল ফোরামে অংশীদারিত্ব এবং মিয়ানমার থেকে আসা লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেওয়ার মাধ্যমে বিশ্ব সমাজে অবদান রেখে চলেছে বাংলাদেশ।

ads

এ সব ক্ষেত্রে জাতিসংঘ বাংলাদেশের সঙ্গে রয়েছে জানিয়ে তিনি বলেন, টেকসই উন্নয়নের উদ্যোগ ও জলবায়ু সংকট মোকাবিলার কাজে জাতিসংঘ বাংলাদেশের পাশে রয়েছে। স্বাধীনতার ৫০ বছরে আমি সবার শুভ কামনা করছি।

ad

পাঠকের মতামত