বঙ্গবন্ধুর প্রতি নেপালের প্রেসিডেন্টের শ্রদ্ধা নিবেদন
ডেস্ক রিপোর্ট: সফররত নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি আজ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বর রোডে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি পরিদর্শক বইতে স্বাক্ষর করেন এবং জাদুঘর পরিদর্শন করেন।
ads
এর আগে, বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘরে নেপালের প্রেসিডেন্টেকে জাতির পিতা বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা স্বাগত জানান।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
ads











